ত্বকের যত্নে ওয়্যাক্সিং মানে শুধু লোম তুলে ফেলা নয়। এটা এখন একধরনের স্কিন থেরাপি। সাধারণ ওয়্যাক্সের জ্বালা, টানটান ভাব আর ত্বকের ক্ষত হওয়া নিয়ে যাদের ভয় আছে, তাদের জন্য এসেছে এক নতুন বিকল্প হোয়াইট চকলেট ওয়্যাক্স।
নাম শুনলেই যেন মিষ্টি গন্ধে মন ভরে যায়! কিন্তু এই ওয়্যাক্সের সৌন্দর্য শুধু নামেই নয়, কাজেও অনন্য। এটি কেবল লোমই তোলে না, বরং ত্বককে পুষ্টি দেয়, উজ্জ্বল করে এবং রেখে যায় রেশমের মতো মসৃণ অনুভূতি।
হোয়াইট চকলেট ওয়্যাক্স কী?
হোয়াইট চকলেট ওয়্যাক্স এক ধরনের প্রীমিয়াম হেয়ার রিমুভাল ওয়্যাক্স, যা তৈরি হয় প্রাকৃতিক তেল, দুধের নির্যাস (milk extracts), হোয়াইট চকলেট ফ্লেভার, এবং গ্লিসারিন বা অ্যালো ভেরার মতো স্কিন-সুথিং উপাদান দিয়ে।
এটি দেখতে দুধের মতো সাদা, ঘন এবং মোলায়েম টেক্সচারের হয়। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে কোনো added sugar বা synthetic resin থাকে না, যা সাধারণ ওয়্যাক্সে ত্বক টানে ও জ্বালাপোড়া করে।
হোয়াইট চকলেট ওয়্যাক্সের বিশেষত্ব
এই ওয়্যাক্সকে অন্যদের থেকে আলাদা করে তোলে এর পুষ্টিকর উপাদানগুলো। এতে থাকে কোকো বাটার যা ত্বকে হাইড্রেট রাখে এবং মসৃণ করে। এতে থাকা দুধের নির্যাস, ত্বক কে উজ্জ্বল করে ও দাগ কমায়। গ্লিসারিন স্কিনের ময়েশ্চার লক করে রাখে। এছাড়া এতে রয়েছে অ্যালো ভেরা যা ঠান্ডা আরাম দেয় ও ইনফ্লেমেশন কমায়। ফলে এটি শুধু হেয়ার রিমুভাল নয়, বরং একধরনের স্কিন ট্রীটমেন্ট হিসেবেও কাজ করে।

কেন হোয়াইট চকলেট ওয়্যাক্স জনপ্রিয়
আজকের দিনে হোয়াইট চকলেট ওয়্যাক্স বিউটি পার্লার থেকে শুরু করে হোম স্যালন সার্ভিসেও সবচেয়ে পছন্দের বিকল্প হয়ে উঠেছে। কারণ এটি কম ব্যথাদায়ক, ত্বককে শুকিয়ে ফেলে না। হোয়াইট চকলেট ওয়্যাক্স সংবেদনশীল স্কিনেও ব্যবহারযোগ্য এবং নিয়মিত ব্যবহারে লোম পাতলা হয়ে যায়। ওয়্যাক্সিংয়ের পর ত্বকে একদম গ্লো দেখা যায়।
কেন প্রয়োজন হোয়াইট চকলেট ওয়্যাক্স?
ওয়্যাক্সিংয়ের ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রাচীন মিশরের রাণীরা মধু, লেবু আর চিনি মিশিয়ে তৈরি করতেন “সুগার ওয়্যাক্স”। কিন্তু বর্তমানে আমাদের ত্বক প্রতিদিনই ধুলো, তেল, সূর্য আর দূষণের সংস্পর্শে থাকে। ফলে স্কিন হয়ে পড়ে সংবেদনশীল ও রুক্ষ। সাধারণ ওয়্যাক্সে থাকা রাসায়নিক উপাদান এই সংবেদনশীল ত্বকে আরও জ্বালা বাড়ায়। এক্ষেত্রে হোয়াইট চকলেট ওয়্যাক্স অনেকটাই স্কিন-ফ্রেন্ডলি, কারণ এতে থাকে ময়েশ্চারাইজিং ও কুলিং উপাদান, যা ওয়্যাক্সিংয়ের সময় ত্বককে সুরক্ষা দেয়।
হোয়াইট চকলেট ওয়্যাক্স ব্যবহারের কারণসমূহ:
- সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ
- ওয়্যাক্সিংয়ের সময় ব্যথা অনেক কম লাগে
- স্কিনে জ্বালা বা লালচেভাব কম হয়
- ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হয়
- ইনগ্রোন হেয়ার বা ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়
ওয়্যাক্সিংয়ের আগে যা জানা জরুরি
প্রথমবার হোয়াইট চকলেট ওয়্যাক্স ব্যবহার করতে গেলে কিছু বিষয় আগে থেকেই মাথায় রাখলে অভিজ্ঞতা হবে মসৃণ ও নিরাপদ। ওয়্যাক্সিংয়ের আগে স্কিনে কোনো লোশন, তেল বা ক্রিম ব্যবহার করা যাবে না। লোমের দৈর্ঘ্য খুব ছোট হলে ওয়্যাক্স ঠিকমতো টান ধরবে না, আর বেশি বড় হলে ব্যথা বাড়বে। ওয়্যাক্সিংয়ের একদিন আগে স্কিন এক্সফোলিয়েট করলে মৃত কোষ দূর হয়। পিরিয়ড চলাকালীন ত্বক অতিসংবেদনশীল থাকে, ব্যথা বেশি লাগতে পারে। তাই পিরিয়ড চলাকালীন সময়ে ওয়াক্সিং করা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই প্রথমবার ব্যবহারের আগে ছোট জায়গায় টেস্ট করে নিতে হবে।
হোয়াইট চকলেট ওয়্যাক্সের প্রক্রিয়া
এই ওয়্যাক্সিংয়ের প্রক্রিয়াটি অন্যান্য ওয়্যাক্সিংয়ের মতোই, তবে এতে বাড়তি আরাম ও যত্নের ছোঁয়া থাকে।
- স্কিন প্রস্তুত করা: ওয়্যাক্সিংয়ের আগে স্কিন ভালোভাবে ক্লিনজ করা হয়, যাতে কোনো তেল বা ময়লা না থাকে।
- ওয়্যাক্স গরম করা: হোয়াইট চকলেট ওয়্যাক্স হালকা গরম করা হয়। তবে অতিরিক্ত গরম নয়, শুধু তরল অবস্থায় আনতে হয়।
- ওয়্যাক্স লাগানো: কাঠের স্প্যাটুলা দিয়ে লোমের দিক বরাবর ওয়্যাক্স লাগানো হয়।
- স্ট্রিপ বসানো ও টান দেওয়া: কাপড়ের স্ট্রিপ দিয়ে চাপ দিয়ে টান মেরে তুলে ফেলা হয়।
- পরবর্তী যত্ন: ত্বকে অ্যালো ভেরা জেল বা ওয়্যাক্সিং পরবর্তী কুলিং লোশন লাগানো হয়।
ওয়্যাক্সিংয়ের পর যত্ন
ওয়্যাক্সিংয়ের পর ত্বক সাময়িকভাবে সংবেদনশীল হয়ে যায়। তাই যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- অ্যালো ভেরা বা কুলিং লোশন লাগাতে হবে।
- অন্তত ২৪ ঘণ্টা রোদে বের হওয়া যাবে না।
- ত্বকে কোনো পারফিউম, ক্রিম বা কেমিক্যাল লাগানো যাবে না।
- নরম, সুতি পোশাক পরতে হবে।
ওয়্যাক্সিংয়ের সময় সতর্কতা
হোয়াইট চকলেট ওয়্যাক্স তুলনামূলক মৃদু হলেও সঠিক পদ্ধতি না মানলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।
- ওয়্যাক্সের তাপমাত্রা মাঝারি রাখতে হবে, যেন পোড়া না লাগে।
- একই জায়গায় একাধিকবার ওয়্যাক্স লাগানো যাবে না।
- স্পর্শকাতর জায়গায় (যেমন মুখ, আন্ডারআর্ম) খুব জোরে টান দেওয়া যাবে না।
- প্রক্রিয়ার পরপরই সানলাইট বা গরম শাওয়ার এড়িয়ে চলতে হবে।
ওয়্যাক্সিং মানেই শুধু লোম তোলা নয়, বরং ত্বকের প্রতি যত্ন নেয়ার এক প্রচলিত উপায় । আর সেই জায়গাতে হোয়াইট চকলেট ওয়্যাক্স অনন্য। এটি ত্বকের প্রতি কোমল, আবার ফলাফলও দীর্ঘস্থায়ী।
তাই যদি আপনি চান এমন একটি ওয়্যাক্সিং এক্সপেরিয়েন্স যেখানে ব্যথা কম, ত্বক থাকে নরম আর গন্ধে ভরে ওঠে চকলেটের মিষ্টি ছোঁয়া তাহলে রমণী অ্যাপ বা ওয়েবসাইট থেকে হোয়াইট চকলেট ওয়্যাক্স সার্ভিস বুক করতে পারেন, একদম আপনার সুবিধামতো সময়ে। আমাদের ওয়েবসাইট লিংক: https://romoni.com.bd/romoni-studio
শুধু তাই নয় আপনি চাইলে রমণীর স্টুডিওতে যেয়েও হোয়াইট চকলেট ওয়্যাক্স সার্ভিসটি নিয়ে নিতে পারেন। আমাদের ঠিকানা:
লেভেল- ৩, হাউজ নং- ১, রোড- ১, গুলশান- ১, ঢাকা ১২১২