হেভি পিরিয়ড সহজ হোক: ৩টি পিরিয়ড প্রোডাক্ট যেগুলো আপনার ট্রাই করা উচিত

হেভি পিরিয়ড মোকাবিলা করা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এখন অনেক ধরনের পিরিয়ড প্রোডাক্ট রয়েছে যা আপনার ওই দিনগুলোকে আরো আরামদায়ক ও ঝামেলা মুক্ত করে তুলতে পারে। মেনস্ট্রুয়াল কাপস লং লাস্টিং প্রটেকশন দেয়, পিরিয়ড প্যান্টি লিক-প্রুফ কমফোর্ট দেয়, আর হাই অ্যাবজর্বেন্সি স্যানিটারি প্যাডস পুরো দিনব্যাপী শুষ্কতা নিশ্চিত করে।

আপনার প্রয়োজন অনুযায়ী কনভেনিয়েন্স, কমফোর্ট বা ইকো-ফ্রেন্ডলি অপশন বেছে নিলে ভারী পিরিয়ড ম্যানেজ করা অনেক সহজ হয়ে যাবে!

মেনস্ট্রুয়াল কাপস

মেনস্ট্রুয়াল কাপস হেভি পিরিয়ড ম্যানেজ করার জন্য একটি দারুন সলিউশন! এগুলো মেডিক্যাল-গ্রেড সিলিকন, ল্যাটেক্স, বা রাবার দিয়ে তৈরি হয়, যা প্যাড বা ট্যাম্পনসের চেয়ে অনেক বেশি ফ্লুয়িড ধারণ করতে পারে।

সঠিকভাবে ব্যবহার করলে, মেনস্ট্রুয়াল কাপস ১২ ঘণ্টা পর্যন্ত লিক-ফ্রি প্রটেকশন দিতে পারে। লং ওয়ার্কডে, ওয়ার্কআউট, বা ওভারনাইট ইউজের জন্য একদম পারফেক্ট! 

মেনস্ট্রুয়াল কাপস কীভাবে কাজ করে?

মেনস্ট্রুয়াল কাপস ফ্লুইড অ্যাবজর্ভ করে না, বরং তা সংগ্রহ করে, যা ট্যাম্পনস বা প্যাডসের চেয়ে বেশি লিকুইড ধারণ করতে পারে। হেভি ফ্লো-এর জন্য এটা দারুণ একটি অপশন!

  •  ক্যাপাসিটি: ব্র্যান্ড ও সাইজ অনুযায়ী, একটি কাপ ৩০-৪০ মিলিলিটার পর্যন্ত ফ্লুইড ধারণ করতে পারে।
  • স্টেরিলাইজেশন: প্রথমবার ব্যবহার করার আগে, গরম পানিতে ফুটিয়ে ভালোভাবে স্টেরিলাইজ করতে হয়।
  •  ইউসেজ: কাপ ঢুকানোর পর আমরা অনেক সময় ভুলে যেতে পারি তাই ৮-১২ ঘণ্টা পর কাপ বের করে পানি বা মাইল্ড সোাপ দিয়ে পরিষ্কার করে আবার রি-ইনসার্ট করলেই হয়ে যাবে!

মেনস্ট্রুয়াল কাপ কীভাবে ইউজ ও ইনসার্ট করতে হয়?

মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করার নিয়মঃ সঠিক সাইজের মেনস্ট্রুয়াল কাপ বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে ব্যবহারটি হয় আরামদায়ক এবং লিক-ফ্রি। মেনস্ট্রুয়াল কাপ বিভিন্ন সাইজে পাওয়া যায়, যা ভিন্ন ভিন্ন বডি টাইপ, বয়স এবং ফ্লো লেভেলের জন্য উপযুক্ত। সাইজগুলো অন্তর্ভুক্ত করে এক্সট্রা স্মল (XS), স্মল (S), মিডিয়াম (M) এবং লার্জ (L)। সঠিক সাইজ বাছাই করা হয় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, যেমন পেলভিক ফ্লোরের অবস্থা, সারভিক্সের গঠন এবং অবস্থান, এবং পিরিয়ড ফ্লোর পরিমাণ।।

 মেনস্ট্রুয়াল কাপ পরার সঠিক পদ্ধতিঃ মেনস্ট্রুয়াল কাপ ইনসার্ট করা প্রথমে কিছুটা কঠিন মনে হতে পারে, তবে বেশ কিছু ফোল্ডিং টেকনিক রয়েছে যেগুলোর সাহায্যে আপনি সবচেয়ে আরামদায়ক এবং কার্যকরী পদ্ধতি খুঁজে পেতে পারেন। এই ফোল্ডগুলো কাপটিকে ছোট করে দেয়, যা সহজে ইনসার্ট করতে সাহায্য করে এবং কাপটি পুরোপুরি ভিতরে খুলে একটি লিক-ফ্রি সিল তৈরি করে। একবার ভিতরে প্রবেশ করার পর, কাপটি খুলে আপনার যোনির দেয়ালের সাথে একটি সিল তৈরি করবে। এই সিলটি লিক প্রতিরোধ করে, এমনকি শক্ত কাজকর্ম যেমন সাঁতার বা যোগব্যায়াম করার সময়ও। সঠিক স্থানে সেট করা কিছুটা চেষ্টা করতে হতে পারে, তবে একবার সঠিকভাবে স্থাপন হয়ে গেলে, আপনি একে আর অনুভব করবেন না।

ফোল্ড করার ধরণবিবরণ
The C-Fold or U-Foldপরা সহজ এবং শেখা সহজ হওয়ায় বিগিনারদের জন্য সবচেয়ে ভালো অপশন।
The Punch-Down Fold যারা ছোট প্রবেশ পয়েন্ট পছন্দ করেন, তাদের জন্য এটি সবচেয়ে ভালো। কারণ এটি সবচেয়ে ছোট প্রবেশ পয়েন্ট তৈরি করে।।
The 7-Fold or Triangle-Fold যারা আগে cup ব্যবহার করেছেন, তাদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত।
The Labia-Foldযারা অন্য পদ্ধতিতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। এই পদ্ধতিতে সহজে প্রবেশ করানোর জন্য লুব্রিকেশন (যেমন পানি) প্রয়োজন।

কোন কাপটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত?

ক্যাটাগরিরিকমেন্ডেড কাপ সাইজকারণ
Beginners or Teens XS or S Size ছোট, সফট এবং প্রবেশ ও সরাতে সহজ।
Light Flow Period S or M Size লাইট ফ্লো-এর জন্য যথেষ্ট ধারণক্ষমতা আছে, এবং খুব বেশি ভারি বা মোটা নয়। 
Heavy Flow Period L Sizeবেশি ফ্লুয়িড ধরে রাখতে সক্ষম, তাই বারবার খালি করার প্রয়োজন হয় না। ।
Postpartum Women L Size রিল্যাক্সড পেলভিক ফ্লোর মাসল-এর সাথে ভালোভাবে সিল তৈরি করে।

মেনস্ট্রুয়াল কাপ কতদিন ব্যবহার করা যায়?

মেনস্ট্রুয়াল কাপ সাধারণত ২ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে, যা কাপের আকার, উপাদান এবং যত্নের ওপর নির্ভর করে। ছোট সাইজের কাপগুলো সাধারণত একটু পাতলা ডিজাইনের হয়, তাই এগুলো প্রায় ৫ বছর পর্যন্ত ভালো থাকে। অন্যদিকে মাঝারি ও বড় সাইজের কাপ যদি ঠিকমতো যত্নে রাখা হয়, তাহলে ৫ থেকে ১০ বছর পর্যন্ত টিকে যেতে পারে। এই কাপগুলো সাধারণত মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি হয়, যা অনেক টেকসই।

তবে কাপ ব্যবহারের ঘনত্ব, পরিষ্কার করার নিয়ম এবং কাপের গায়ে ফাটল ধরা, রঙ পরিবর্তন বা নমনীয়তা কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখে বুঝতে হয় কাপটি পরিবর্তনের সময় হয়েছে কিনা।

একটি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের মাধ্যমে বছরে উৎপন্ন হওয়া বর্জ্যের পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব, তাই এটি একটি পরিবেশবান্ধব এবং টেকসই বিকল্প হিসেবেও বেশ কার্যকর।

বাংলাদেশে মেনস্ট্রুয়াল কাপের প্রাপ্যতা ও মূল্য

মেনস্ট্রুয়াল কাপ নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে এবং এগুলো কেনার জন্য অনেক জায়গা রয়েছে। দোকানে এগুলো সহজেই পাওয়া যায়, এবং আপনি চাইলে অনলাইনেও খুঁজে নিতে পারবেন। দাম নির্ভর করে ব্র্যান্ড অনুযায়ী, সাধারণত কাপের দাম ৳৫০০ থেকে ৳১,৭৫০ এর মধ্যে হয়ে থাকে।

অনলাইন স্টোরসাইজপ্রাইস
Menstrual Cup BD Available Sizes: Small (S) and Large (L).কাপের সাইজ অনুযায়ী দাম শুরু হয় ৳৯০০ থেকে (শুধু কাপের দাম), এবং ৳১,৭৫০ পর্যন্ত যেতে পারে, যেখানে ২টি কাপ (S এবং L সাইজ), ইউজার ম্যানুয়াল এবং একটি কটনের পাউচ দেওয়া হয়।
AroggaAvailable Sizes: Tiny, Small and Large.দাম শুরু হয় ৳৫৫০ থেকে (শুধু কাপের জন্য), এবং ৳৮০০ পর্যন্ত যেতে পারে, যেখানে ২টি L সাইজের কাপ, ইউজার ম্যানুয়াল, একটি ক্লিনিং ডিভাইস, একটি পাউচ এবং একটি স্টোরেজ কাপ পাওয়া যায়।
DarazAvailable Sizes: Small (S), Medium (M) and Large (L). Ethereon – ৳৩৮০
Siroona – ৳৩৯৯
Aneer Care – ৳৭২৭
Viva Premium – ৳৭৫০(কাপের সাইজ অনুযায়ী – S, M, এবং L – প্রতিটি ব্র্যান্ডের দাম রিটেইলার ভেদে ভিন্ন হতে পারে এই প্ল্যাটফর্মে।)
BanglaShoppersAvailable Sizes: Small (S) and Large (L).দুইটি সাইজের দামই ৳৯৯৮।
তবে কাপের সাইজ (S এবং L) অনুযায়ী দাম শুরু হয় ৳৯০০ থেকে (শুধুমাত্র কাপের জন্য) এবং ৳১,৭৫০ পর্যন্ত যেতে পারে, যেখানে অতিরিক্ত অ্যাকসেসরিজও অন্তর্ভুক্ত থাকে।
GirlcoAvailable Sizes: Extra Small, Small (S), Medium (M) and Large (L).সব সাইজের দামই ৳৬২০ 
Manohari Shop Available Sizes: Small (S) and Large (L). সব সাইজের দামই ৳৬০০

পিরিয়ড প্যান্টি

পিরিয়ড আন্ডারওয়ার আরাম আর হাই অ্যাবজরবেন্সির এক চমৎকার কম্বিনেশন, যা হেভি ফ্লো ম্যানেজ করার জন্য সত্যিই গেম চেঞ্জার।

এই বিশেষ ধরণের অন্তর্বাস তৈরি করা হয় আধুনিক ফ্যাব্রিক ও টেকনোলজির মাধ্যমে, যাতে তা লিকপ্রুফ সুরক্ষা দেয় আবার একসাথে আরামদায়ক ফিট বজায় রাখে।

পিরিয়ড আন্ডারওয়্যার কীভাবে কাজ করে?

হ্যাঁ! পিরিয়ড আন্ডারওয়্যার হালকা থেকে হেভি ফ্লো—দুই ধরনের দিনেই খুব ভালোভাবে কাজ করে। যাঁদের ট্র্যাডিশনাল প্রোডাক্টস (যেমন: প্যাড, ট্যাম্পন) ব্যবহারেও মাঝে মাঝে লিক হয়, তাঁদের জন্য এটা একটা ভরসাযোগ্য বিকল্প।

এছাড়াও, এটা ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ-এর সাথেও ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যায়, যাতে হাই-ফ্লো দিনগুলো বা ফিজিকাল অ্যাক্টিভিটি (যেমন: রানিং, ইয়োগা, এক্সারসাইজ) করলেও এক্সট্রা প্রোটেকশন মিলে।

পিরিয়ড আন্ডারওয়্যার একাধিক লেয়ারে ডিজাইন করা হয়, যেগুলোর প্রতিটা আলাদা ফাংশন থাকে।

  • টপ লেয়ার ময়েশ্চার শুষে নেয় যাতে আপনি শুকনো অনুভব করেন,
  • মিডল অ্যাবজরবেন্ট লেয়ার ফ্লুইড ধরে রাখে যেন লিক না হয়,
  • শেষের লিক-প্রুফ ব্যাকিং নিশ্চিত করে যেন সবচেয়ে হেভি দিনেও কিছু বাইরে না যায়।

এই লেয়ারিং সিস্টেম একসাথে কাজ করে, যাতে আপনি সারাদিন বা রাতে নির্ভরযোগ্য সুরক্ষা পেতে পারেন।

পিরিয়ড আন্ডারওয়্যার কতদিন ব্যবহার করা যায়?

সঠিকভাবে যত্ন নিলে, বেশিরভাগ পিরিয়ড আন্ডারওয়্যার প্রায় ২-৩ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

ব্যবহারের পর প্রথমে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে রক্ত পরিষ্কার করে ফেলুন। তারপর মাইল্ড ডিটারজেন্ট দিয়ে জেন্টল সাইকেলে মেশিন ওয়াশ করুন।

এয়ার ড্রাই করাই সবচেয়ে ভালো, কারণ এতে এর অ্যাবজরবেন্সি আর ইলাস্টিসিটি ঠিক থাকে অনেকদিন।

এইভাবে নিয়ম মেনে যত্ন নিলে আপনার পিরিয়ড আন্ডারওয়্যার লম্বা সময় ধরে নির্ভরযোগ্য সুরক্ষা দিয়ে যাবে।

পিরিয়ড আন্ডারওয়্যার কেন বেছে নেবেন?

পিরিয়ড আন্ডারওয়্যার রাতে ব্যবহারের জন্য একদম পারফেক্ট, কারণ এটি লিকের ঝুঁকি কমায় এবং বিছানা সুরক্ষিত রাখে। এর ব্রিদেবল আর সফট ফ্যাব্রিক হেভি ফ্লো দিনেও আপনাকে দেয় ম্যাক্সিমাম কমফোর্ট। আর সবচেয়ে ভালো দিক হলো, এটি ডিসপোজেবল পণ্যের প্রয়োজন কমিয়ে দেয়, ফলে এটি যেমন পরিবেশবান্ধব, তেমনি খরচও সাশ্রয়ী।

​বাংলাদেশে পিরিয়ড আন্ডারওয়্যার-এর প্রাপ্যতা ও মূল্য

বাংলাদেশে স্যানিটারি প্যাডের প্রাপ্যতা কিছুটা সীমিত।কয়েকটি অনলাইন স্টোরে এটি পাওয়া গেলেও, সবসময় পছন্দমতো ব্র্যান্ড বা সাইজ নাও পাওয়া যেতে পারে। তবে তুলনামূলকভাবে অফলাইন রিটেইল দোকানগুলোতে এগুলোর উপলব্ধতা বেশি, বিশেষ করে ফার্মেসি বা সুপারশপগুলোতে।

যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড খুঁজে না পান অনলাইনে, তাহলে কাছের দোকানে খোঁজ করাই ভালো হবে।

অনলাইন স্টোরসাইজ প্রাইস
Romoni Shop L, XL and 2XL. সব সাইজের দাম মাত্র ৳৩৫০
Arogga XS, S, M, L, XL and 2XL.সব সাইজের দাম ৳১,১২১
GirlcoS, M and L. সব সাইজের দাম ৳৯৯৯
Sweet Dreams BDFree size৳৩৪৯ টাকায় পাওয়া যাচ্ছে।
DarazXS, S, M, L, XL and 2XL.মূল্য বিভিন্ন বিক্রেতার উপর নির্ভর করে। দাম শুরু হচ্ছে ৳২৮০, ৳২৮৭, ৳৩৯১ থেকে।

হাই-অ্যাবসরবেন্সি প্যাড বা স্যানিটারি প্যাড

High-absorbency pads এখনও ভারী পিরিয়ড ফ্লো ম্যানেজ করার জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকর পছন্দ। বেশি অ্যাবজর্পশনের জন্য মাল্টিপল লেয়ারে তৈরি এই প্যাডগুলোর পিছনে থাকে লিক-প্রুফ ব্যাকিং, যা আপনাকে শুকনো ও আরামদায়ক রাখে। এই প্যাডগুলো ব্যাবহারে রাতে বিশেষ উপকারিতা পাওয়া যায়, কারণ এটি দেয় নিশ্চিন্ত ঘুম ও নিরাপত্তা। 

একটি সাধারণ স্যানিটারি প্যাডের বৈশিষ্ট্যসমূহ :

আধুনিক হাই-অ্যাবসরবেন্সি প্যাডগুলোতে আরাম ও কার্যকারিতা বাড়ানোর জন্য রয়েছে কিছু ইনোভেটিভ ফিচার।

অনেক প্যাডেই উইংস থাকে বাড়তি সিকিউরিটির জন্য, ঘামের গন্ধ কমানোর প্রযুক্তি থাকে ফ্রেশ থাকার জন্য, আর ব্যবহৃত হয় ব্রিথেবল মেটেরিয়াল যেন ত্বকে ইরিটেশন না হয়।

কিছু প্যাডে শরীরের সাথে মানিয়ে যাওয়ার মতো কনট্যুর ডিজাইনও থাকে, যা লিক প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে বেশি ফ্লো বা একটিভ সময়ের জন্য এগুলো খুবই উপযুক্ত।

সঠিক স্যানিটারি প্যাড কীভাবে নির্বাচন করবেন?

বাংলাদেশে উপলব্ধ প্রধান স্যানিটারি প্যাড ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে জয়া, সেনোরা, ফ্রিডম, নীলা, সোফি, হুইসপার, স্টেইসেফ, কুইন প্লাস, ফ্লাই, ভেনাস, শিউলি ইত্যাদি। প্রতিটি ব্র্যান্ডই বিভিন্ন ধরনের প্যাড অফার করে থাকে। উদাহরণস্বরূপ, জয়া ব্র্যান্ড এবং এর বিভিন্ন ভেরিয়েশন নিচে তুলে ধরা হলো:

  • জয়া বেল্ট সিস্টেম প্যাডস: এই প্যাডগুলি সাশ্রয়ী এবং সুবিধাজনক, ৫ বা ৮ প্যাডের প্যাকেজে পাওয়া যায়, প্রায়ই হালকা সুগন্ধি থাকে যা তাজা অনুভূতি দেয়।
  • জয়া উইংস রেগুলার ফ্লো প্যাডস: এটি নিয়মিত ফ্লো দিনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, এর মধ্যে সুগন্ধি অপশনও রয়েছে যা আরামদায়ক।
  • জয়া আলট্রা কমফোর্ট প্যাডস: বাংলাদেশে প্রথম অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাড হিসাবে পরিচিত, যা সর্বোচ্চ আরাম এবং স্যানিটেশন নিশ্চিত করে।
  • জয়া এক্সট্রা হেভি ফ্লো প্যাডস: ভারী ফ্লো পরিচালনা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা, এটি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও বজায় রাখে।
  • জয়া অল নাইট প্যাডস: এই প্যাডগুলি অতিরিক্ত দীর্ঘ রক্ষা প্রদান করে, যা রাত্রিকালীন ব্যবহার জন্য আদর্শ এবং লিক-ফ্রি ঘুম নিশ্চিত করে।
  • জয়া শুলোভ প্যাডস: এটি একটি বাজেট-বান্ধব অপশন, উচ্চ শোষণ ক্ষমতা সহ নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়।

সঠিক প্যাড নির্বাচন আপনার ফ্লো এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। ভারী ফ্লো দিনের জন্য, দীর্ঘ দৈর্ঘ্য এবং বিস্তৃত পিছনের প্যাড বেছে নিন যা অতিরিক্ত কভারেজ প্রদান করবে। দিনের বেলায় কমনতি রাখার জন্য উইংস সহ প্যাড বেছে নিন, যা স্নাগ ফিট এবং কম সরানো নিশ্চিত করবে। হালকা দিন বা ব্যাকআপ প্রটেকশনের জন্য, পাতলা প্যাড যথেষ্ট হতে পারে।

স্যানিটারি প্যাড কীভাবে নির্বাচন করবেন?

স্যানিটারি প্যাড নির্বাচন করার সময়, আপনার দৈনিক কার্যক্রম, ফ্লো স্তর এবং প্যাডের মোটা বা লম্বা হওয়া সম্পর্কে আপনার পছন্দগুলো মূল্যায়ন করুন। ভারী ফ্লো সহ প্যাডগুলোর সাধারণত শক্তিশালী শোষণ ক্ষমতা এবং লিক-প্রুফ ব্যারিয়ার থাকে, যা চ্যালেঞ্জিং দিনগুলোতে ব্যবহারের জন্য উপযুক্ত। কিছু ব্র্যান্ড ট্রায়াল প্যাক সরবরাহ করে, যা আপনাকে পুরো প্যাক কিনতে যাওয়ার আগে বিভিন্ন অপশন পরীক্ষা করতে সাহায্য করবে।

বাংলাদেশে স্যানিটারি প্যাডের প্রাপ্যতা এবং ব্যয়

যেহেতু স্যানিটারি প্যাড নারীদের জন্য সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত একটি পণ্য, তাই এটি দেশের অনলাইন স্টোর, অফলাইন স্টোর এবং ফার্মেসিগুলোতে সহজলভ্য।

ব্র্যান্ড নাম
প্রাইস
Joya৳৭০ – ৳১২০
Senora ৳১১০ – ৳১৬০
Freedom৳৩৬ – ৳৯২৮
Neela১০টি প্যাডের প্যাক ৳১০৫
Sofy৳৬০ – ৳২৯৯
Whisper৳১৪০ – ৳৩৭০
Staysafe৳১০০ – ৳৩১৫০
Queen Plus ৩টি প্যাক – ৩০ প্যাড – ৳৩৭০
Fly৫টি প্যাডের প্যাক – ৳৩৫.
Venus৮টি প্যাডের প্যাকেট- ৳১৮০
Sheuly ১০টি প্যাডের প্যাকেট ৳৮০

ভারি পিরিয়ড হলেও দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটানোর দরকার নেই। মেনস্ট্রুয়াল কাপ, পিরিয়ড প্যান্টি আর হাই অ্যাবজর্বেন্সি স্যানিটারি প্যাড – এই তিনটি প্রোডাক্টেই আছে নির্ভরযোগ্য সাপোর্ট, যেটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। প্রতিটা প্রোডাক্টেরই আলাদা সুবিধা আছে – কেউ দেয় লং লাস্টিং প্রটেকশন, কেউ দেয় লিক-প্রুফ কমফোর্ট, আর কেউ এক্সট্রা অ্যাবজর্বেন্সি।

নিজেকে রাখুন কনফিডেন্ট, কমফোর্টেবল আর কন্ট্রোলে – ফ্লো যতই হোক না কেন। নিজের জন্য বেছে নিন পারফেক্ট অপশনটা, আর আত্মবিশ্বাস নিয়ে উপভোগ করুন প্রতিটা মুহূর্ত।

তথ্য সংগ্রহ ও উপস্থাপন 

নাফিয়া খানম তানহা

অনুবাদক 

তানহা খান মীম 

:Share

Reference