আপনার সকাল যেভাবে শুরু হয়, তা আপনার পুরো দিনের ওপর প্রভাব ফেলতে পারে। ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে সতেজ, প্রাণবন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর, প্রতিদিনের নতুন চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত।
যদিও সকালে কয়েকবার স্নুজ বাটন চাপা আর তাড়াহুড়ো করে দিন শুরু করা বেশ স্বাভাবিক, তবে একটু সময় নিয়ে সচেতনভাবে দিন শুরু করলে সেটা আপনার সৌন্দর্য, স্বাস্থ্য এবং সার্বিক মানসিক শান্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই লেখায় আমরা জানবো কীভাবে আপনি আপনার সকালটা শুরু করতে পারেন ইতিবাচকতা, শক্তি এবং ভিতর থেকে-বাইরে পর্যন্ত সৌন্দর্যে ভরপুর হয়ে।
১। স্নুজ বাটন চাপা বন্ধ করুন
মানুষ সাধারণত সকালে উঠে তাড়াহুড়ো করে দিন শুরু করে মূলত এই কারণে যে তারা ফোন বা অ্যালার্মের স্নুজ বাটনের উপর ভীষণ নির্ভরশীল। স্নুজ বাটন চাপা হয়তো দারুণ অনুভূতি দেয়, সকালের কয়েক মিনিটের অতিরিক্ত ঘুম অনেক আনন্দদায়ক মনে হয়, কিন্তু সেই আনন্দ কতক্ষণ থাকে? আপনি ঘুম থেকে উঠেই দেখলেন, আপনি ইতিমধ্যেই দেরি করে ফেলেছেন! অতিরিক্ত ঘুমের সেই কয়েক মিনিটের বিনিময়ে আপনি পেয়েছেন একটা তাড়াহুড়োর সকাল, যা পুরো দিনের উদ্বেগের সূচনা করে। তাই স্নুজ বাটনকে একটু বিশ্রাম দিন, আর উঠে পড়ুন।
২। সতেজ হয়ে দিনের জন্য প্রস্তুত হন
স্নুজ বাটনের সঙ্গে লড়াই জিতে ওঠার পর নিজেকে দিনের জন্য প্রস্তুত করুন। । প্রথমে দাঁত ব্রাশ করুন, নরম ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন, আর চাইলে মাথায় একটু ম্যাসাজ করুন,এতে ঘুম ভাব কেটে যাবে।তারপর শরীরকে ভেতর থেকে জাগিয়ে তুলুন পানি খেয়ে। সকালে এক গ্লাস পানি খাওয়া খুবই উপকারি,এটা হজমে সাহায্য করে, ত্বক ভালো রাখে, শরীরের ভেতরের টক্সিন দূর করে, আর আপনার দিনটা শুরু হয় ফ্রেশভাবে।
৩। বডিকে সতেজ করে তুলুন
অতিরিক্ত ঘুম দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো শরীরকে চালু করা! সামান্য যোগব্যায়াম (yoga) করলে আপনার শরীরে জমে থাকা মাংসপেশীর টান এবং অলস জয়েন্টস হালকা হয়ে যাবে। সকালে হালকা শারীরিক কার্যকলাপে জড়িত থাকলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়, স্ট্রেস কমে, এবং এন্ডোর্ফিনস (শরীরের প্রাকৃতিক মুড-লিফটার) উত্পাদিত হয়। দিনের শুরুতে অবশ্যই কিছুটা সকালের রোদ উপভোগ করুন। প্রচলিত ধারণার বিপরীতে, সকালের রোদ সরাসরি ভিটামিন ডি দেয় না, তবে এটি আপনার শরীরকে ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে (পর্যাপ্ত মাত্রায় UVB বিকিরণ শরীরে Vitamin D3 সংশ্লেষ প্রক্রিয়া শুরু করে, যা শরীরের সক্রিয় ভিটামিন ডি)।
স্ট্রেচিং শেষ করার পর নিজের জায়গাটা একটু গুছিয়ে নিন—বিছানা ঠিক করে ফেলুন এবং আশপাশটা পরিপাটি রাখুন, যেন দিনের শেষে একটা বিশৃঙ্খল ঘরে ফিরে না আসতে হয়।
৪।ফুয়েল আপঃ পুষ্টিকর ব্রেকফাস্ট খান
সকালে ব্যালেন্সড ব্রেকফাস্ট খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এড়িয়ে যাওয়া যাবে না। দিনের যুদ্ধ শুরু করার আগে পেট ভরে পুষ্টিকর কিছু খেতেই হবে। স্বাস্থ্যকর খাবার মানে হচ্ছে খাবারে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান থাকা মোট ক্যালোরির মধ্যে ৪৪-৫৫% কার্বোহাইড্রেট, ১৫-২৫% প্রোটিন এবং ২০-৩০% চর্বি থাকা উচিত।
৫। সকালের স্কিনকেয়ার রুটিন
স্কিনকেয়ার একেবারে আলাদা একটি বিষয়। যদিও স্কিনকেয়ারের মূল বিষয়গুলো সবসময় একরকম থাকবে, তবে প্রত্যেকের ত্বকের সমস্যাগুলি আলাদা। তৈলাক্ত ত্বক থাকলে অনেকেই চাইবেন ত্বক সারা দিন ম্যাট (matte) রাখতে, আর শুষ্ক ত্বক থাকলে তারা তার উল্টো কিছু চান। নিজের স্কিনকেয়ার রুটিন ঠিক করার জন্য প্রথমে ত্বকের ধরন চিহ্নিত করুন, তারপর আপনার ত্বকের সমস্যা (যেমন: হাইপারপিগমেন্টেশন, অ্যাকনি, বড় ছিদ্র ইত্যাদি) অনুযায়ী রুটিন তৈরি করুন।
প্রথমে একটি জেন্টল ফেস ক্লেনজার (যেমন: Cerave SA Cleanser, Cerave Hydrating Cleanser, Cerave Foaming Cleanser, Cetaphil Gentle Skin Cleanser, Cetaphil Oily Skin Cleanser, Neutrogena Face Wash, The Ordinary Squalane Cleanser) দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করুন। এরপর একটি টোনার ব্যবহার করুন, কটন প্যাড অথবা হাত দিয়ে (দুইটি পদ্ধতি সমান কার্যকর)। তারপর, আপনার ত্বকের সমস্যাগুলো ঠিক করতে একটি ফেস সিরাম ব্যবহার করুন এবং শেষমেশ একটি ময়শ্চারাইজার লাগান। সবশেষে, সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি, কমপক্ষে ৩০ SPF। দিনের বেলা প্রতি ২ ঘণ্টা পর সানস্ক্রিন পুনরায় লাগানো খুবই গুরুত্বপূর্ণ। সান প্রটেকশন ছাড়া আপনার স্কিনকেয়ারের সমস্ত প্রচেষ্টা কার্যকর হবে না।
৬। ড্রেস টু ইমপ্রেস
এটা শুধুমাত্র খুব স্টাইলিশ বা ট্রেন্ডি হওয়ার ব্যাপার না, বরং আপনি যা পরছেন সেটাতে আপনি কেমন ফিল করছেন,এটাই আসল বিষয়। আবহাওয়া অনুযায়ী সঠিক ফেব্রিক বেছে নেওয়া খুবই জরুরি। যদি বাইরে রোদ থাকে বা তাপমাত্রা বেশি থাকে তাহলে কটন এর তৈরি হালকা রঙের এবং ফ্লোওই জামা পরা উচিত। এতে পুরোদিন আরামদায়ক লাগবে।
আর যদি ঠান্ডা হাওয়া বা শীত থাকে, তাহলে একটু মোটা ম্যাটেরিয়াল যেমন উলের পোশাক বেছে নিন এবং গাঢ় রঙের কিছু পরুন। রঙের বাছাইয়ের সাথে শরীরে তাপ শোষণের একটা সম্পর্ক আছে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
সবচেয়ে ভালো হয় যদি আপনি আগের দিন আবহাওয়ার পূর্বাভাস দেখে রাতেই আপনার আউটফিট রেডি করে রাখেন। এতে সকালে সময় এবং পরিশ্রম দুই-ই বাঁচে।
৭। দিনের জন্য পরিকল্পনা
দিনের লক্ষ্য নির্ধারণ করা বা একটি সামান্য প্ল্যান সাজিয়ে নিলে আপনাকে ফোকাসড ও লক্ষ্যভিত্তিক রাখবে।পরিকল্পনা ঠিক করার আগে আপনার মেইল আর মেসেজ চেক করে নিন, যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা প্ল্যানের পরিবর্তন থাকে। দিনের লক্ষ্য ঠিক করে নিলে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং অপ্রয়োজনীয় সময় নষ্টও কম হয়। এতে দিনের কাজগুলো সময়মতো শেষ করা যাবে, আর বাড়তি সময়টা আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুদের সাথে আড্ডা দিতে, নতুন কোনো রেস্টুরেন্ট বা শপিং মল ঘুরে দেখতে বা আপনার প্রিয় নতুন নেটফ্লিক্স শো দেখতে পারেন।
সকাল হলো আপনার পুরো দিনের একটি কিকস্টার্ট, কিন্তু বেশিরভাগ মানুষই এটা প্ল্যান করে থাকে নাহ । অথচ, সকালই আপনার মুড সেট করে এবং সারাদিনের জন্য আপনাকে গাইড করে। এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কোনো মর্নিং রুটিন ফলো করতে হবে, তবে একটি মোটামুটি প্ল্যান থাকলে আপনি সারাদিন আরও ভালোভাবে পারফর্ম করতে পারবেন। তাই সকাল শুরু করুন ধীরে এবং শান্তভাবে, আর পুরো দিন জুড়ে নিজেকে উজ্জ্বল রাখুন!
তথ্য সংগ্রহ ও উপস্থাপন
নাফিয়া খানম তানহা
অনুবাদক
তানহা খান মীম