চুলে হিট? থাকুক স্টাইল, কিন্তু থাকুক যত্নও! 

চুল আমাদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আজকের ব্যস্ত, স্টাইলকেন্দ্রিক জীবনে আমরা সবাই চাই মসৃণ, সোজা বা ঢেউ খেলানো পারফেক্ট হেয়ার লুক। স্ট্রেইটনার, কার্লার, ব্লো-ড্রায়ার- এসব হিট টুলস এখন দৈনন্দিন জীবনে স্টাইলিং এর একটি অংশ। কিন্তু যতটা সহজে আমরা চুল স্টাইল করি, ঠিক ততটাই অজান্তে ক্ষতি করি চুলের গঠন ও প্রাকৃতিক প্রোটিনকে। এই ব্লগে আমরা জানব  হিট হেয়ার মেইনটেন্যান্স এর সবকিছু।

হিট হেয়ার মেইনটেন্যান্স কী?

হেয়ার মেইনটেন্যান্স মানে শুধু তেল দেওয়া বা শ্যাম্পু করা নয়, বরং চুলের মূল প্রোটিন (কেরাটিন), আর্দ্রতা এবং স্ক্যাল্প হেলথ ধরে রাখা। হিট টুলস ব্যবহারে যখন চুলে অতিরিক্ত তাপ প্রয়োগ করা হয়, তখন চুলের কিউটিকল বা বাহিরের স্তর নরম হয়ে যায়, চুল তার প্রাকৃতিক তেল হারিয়ে ফেলে এবং রুক্ষ হয়ে যায়। তাই নিয়মিত হিট ব্যবহারকারীদের জন্য প্রয়োজন একটি বিশেষ যত্নের রুটিন যেটি চুলের প্রোটিন, আর্দ্রতা ও শাইন ফিরিয়ে আনতে সাহায্য করে।

কেন এটি দরকার?

হিট টুলস দিয়ে চুল স্টাইল করা মানে শুধু লুক বদলানো নয়, বরং চুলের ভেতরের কাঠামোতেও পরিবর্তন আনা। তাই নিয়মিত হিট ইউজারদের জন্য মেইনটেন্যান্স একেবারে বাধ্যতামূলক। কারণ তাপ চুলের কেরাটিন স্তরকে দুর্বল করে দেয়। স্ক্যাল্পে অতিরিক্ত ড্রাইনেস তৈরি হয়, ফলে চুল পড়ে যায়। শুধু তাই নয়, স্প্লিট এন্ডস এবং ব্রেকেজ বেড়ে যায়। রঙ করা চুলের রঙ দ্রুত ফিকে হয়ে যায়। চুলে ময়লা ও ধুলা সহজে আটকে যায়, যা স্ক্যাল্পের সমস্যা তৈরি করে।
এই সব সমস্যার সমাধান পেতে নিয়মিত হেয়ার মেইনটেন্যান্সই একমাত্র উপায় যা চুলের রুক্ষতা কমায়, শক্তি ফিরিয়ে আনে এবং পরবর্তী স্টাইলিংয়ের ক্ষতি কমায়।

এর জনপ্রিয়তা কেন বাড়ছে?

আগে হেয়ার মেইনটেন্যান্সের ধারণা কেবল সেলুনে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন মানুষ বুঝতে শুরু করেছে, হিট টুলস ব্যবহার করলে ঘরেও চুলের নিয়মিত যত্ন নেওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় হেয়ার কেয়ার ইনফ্লুয়েন্সের দের সচেতনতা ছড়ানোর জন্য হেয়ার মেইনটেনেন্স এর জনপ্রিয়তা বেড়েছে। পাশাপাশি সালফেট মুক্ত এবং প্যারাবেন মুক্ত প্রোডাক্টের সহজলভ্যতাও সেই জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে। হিট প্রটেকশন সিরাম ও হেয়ার মাস্কের ব্যবহার হেয়ার মেইনটেন্যান্স এর জনপ্রিয়তা আরও একধাপ এগিয়ে দিয়েছে। এমনকি ঘরে বসেই রমণি দিয়েছে হোম সার্ভিস এর মতো প্রফেশনাল হেয়ার কেয়ার অপশন পাওয়ার সুবিধা।

হেয়ার মেইনটেন্যান্সের স্টেপ-বাই-স্টেপ যত্ন

এই যত্ন প্রক্রিয়াটি ধাপে ধাপে করলে চুলের তাপজনিত ক্ষতি অনেকটাই কমানো যায়।

১. প্রি-হিট কেয়ার: স্টাইলিংয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো হিট প্রটেকশন লেয়ার তৈরি করা।

  • চুল ধোয়ার পর লাইট সিরাম বা হিট প্রটেকশন স্প্রে ব্যবহার করতে হবে।
  • ব্লো-ড্রাই করার সময় কম তাপমাত্রা বেছে নিতে হবে।
  • চুল পুরোপুরি শুকানোর পরেই স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার করতে হবে। এভাবে করলে চুলের আর্দ্রতা কিছুটা রক্ষা পায়।

২. পোস্ট-হিট কেয়ার: স্টাইলিংয়ের পরপরই চুলকে পুনরায় ময়েশ্চারাইজ করা দরকার। তাছাড়া অ্যালোভেরা বা আরগান অয়েল বেসড সিরাম ব্যবহার করতে হবে। সপ্তাহে অন্তত একবার ডিপ কন্ডিশনিং করতে হবে। পাশাপাশি হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের কেরাটিন স্তর পুনর্গঠিত হয়।

৩. সাপ্তাহিক ট্রিটমেন্ট: প্রতি সপ্তাহে একবার হট অয়েল ম্যাসাজ ও এক্সফোলিয়েটিং স্ক্যাল্প ক্লিনজার ব্যবহার করলে রক্তসঞ্চালন বাড়ে, এবং নতুন চুল গজানো সহজ হয়।

৪. স্পেশাল কেয়ার: রমণি’র মতো সার্ভিস এখন ঘরে বসেই পেশাদার হেয়ার ট্রিটমেন্ট এনে দিয়েছে। প্রফেশনাল হেয়ার থেরাপিস্টরা স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট ও প্রোডাক্ট ব্যবহার করে চুলকে পুনর্জীবিত করে তোলে।

সতর্কতা ও পূর্বসতর্কতা

চুলে হিট ব্যবহার করার সময় কিছু বিষয় মনে রাখা খুব জরুরি। এই বিষয়গুলো না মানলে যত প্রোডাক্টই ব্যবহার করুন, চুলের ক্ষতি ঠেকানো কঠিন।

১. অতিরিক্ত তাপ: চুলের তাপমাত্রা ১৮০ ডিগ্রির বেশি হওয়া উচিত নয়। বেশি তাপ দিলে চুলের প্রোটিন স্তর ভেঙে যায়, যার ফলে চুল ভঙ্গুর হয়ে পড়ে।

২. ভেজা চুলে হিট: ভেজা চুলে স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার করা সবচেয়ে বড় ভুল। এতে চুলের ভেতরের পানি ফুটে উঠে, এবং চুলের কিউটিকল ফেটে যায়।

৩. হিট টুলসের পরিমাণ নিয়ন্ত্রণ: প্রতিদিন হিট টুলস ব্যবহার করা বিপজ্জনক। সপ্তাহে সর্বোচ্চ ২-৩ দিনই ব্যবহার করা নিরাপদ।

৪. চুলে নিয়মিত অয়েলিং ও ডিপ কন্ডিশনিং: তেল ও কন্ডিশনার চুলে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা হিটের ক্ষতি কিছুটা কমায়।

৫. হেয়ার কেয়ার প্রোডাক্ট বেছে নিন: সালফেট-মুক্ত, প্যারাবেন-মুক্ত, প্রাকৃতিক উপাদানে তৈরি প্রোডাক্ট চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

রমণি কীভাবে আপনাকে এই যত্নে সাহায্য করতে পারে?

রমণি হোম সার্ভিস এখন ব্যস্ত নারীদের জীবনে চুলের যত্নে এক অনন্য সঙ্গী। আপনি অফিস শেষে ক্লান্ত হয়ে ফিরে আসুন বা উইকেন্ডে একটু নিজের জন্য সময় চান।  রমণির প্রফেশনাল হেয়ার থেরাপিস্টরা এসে যাবে আপনার দরজায়। আমাদের ওয়েবসাইট লিংক:

https://romoni.com.bd/romoni-studio

রমণির হিট হেয়ার কেয়ার সার্ভিসে অন্তর্ভুক্ত:

  • স্ক্যাল্প অ্যানালাইসিস করে চুলের ধরন অনুযায়ী ট্রিটমেন্ট নির্ধারণ
  • হট অয়েল থেরাপি ও ডিপ হেয়ার মাস্ক ট্রিটমেন্ট
  • প্রোটিন ও কেরাটিন রিপেয়ার ট্রিটমেন্ট
  • আরগান অয়েল বা অলিভ অয়েল বেসড হেয়ার সিরাম অ্যাপ্লিকেশন
  • হালকা ম্যাসাজ ও ব্লো ড্রাই

স্টাইল বদলানো আনন্দের, কিন্তু চুলের স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখাই আসল সৌন্দর্য। নিয়মিত হিট ব্যবহার করার পাশাপাশি একটু বাড়তি যত্নই করে তুলবে আপনার চুলকে আকর্ষণীয়। পরিশেষে, স্টাইলিশ হওয়া ভালো, কিন্তু হেলদি চুল থাকা তার থেকেও ভালো।

লেখিকা-

মাহজাবীন জাহান মাহিরা

:Share

Reference